ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

সিলেটে বাস উল্টে ৩০ যাত্রী আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ২৪৫ বার

 হাওর বার্তা ডেস্কঃ ঈদ যাত্রায় শেকড়ের টানে বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলেন অন্তত ৩০ যাত্রী।

শুক্রবার (০৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছামাত্র উল্টে অর্ধেক পানিতে ডুবে যায়। এ সময় আশেপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে চালাতে গিয়ে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে সড়কের পাশে উল্টে যায়। যাত্রীদের চিৎকারে লোকজন ছুটে গিয়ে গাড়ির ভেতর থেকে অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া অংশের নিচে কেউ আছেন কিনা, তা তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিয়েছেন।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, বাস থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর চালক পলাতক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

সিলেটে বাস উল্টে ৩০ যাত্রী আহত

আপডেট টাইম : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২