ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পেঁয়াজবোঝাই ট্রাক হিলি দিয়ে প্রবেশ করে। এর ফলে হিলি বন্দরের পাইকারী এবং খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম।

হিলি বাজারে দেশি পেঁয়াজ এক দিনের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক নামে দুই জাতের পেঁয়াজ আমদানি হয়েছে। ইন্দোর জাতের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে আর নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে হিলি বাজারে ভারতীয় পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ ৪০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, মঙ্গলবার ভারতীয় ১২ ট্রাকে ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

হিলি স্থলবন্দর পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে দাম কমতে শুরু করেছে। যে পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছিল, সেটি কেজিতে ১০-১৫ টাকা কমেছে। হিলিসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমে ৩০ টাকার মধ্যে চলে এসেছে। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে পত্র দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা

আপডেট টাইম : ০৪:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২