ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

নেত্রকোনায় অটোরিকশা উল্টে বিক্রয়কর্মী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • ২৫২ বার

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে শাহিন মিয়া (২৭) নামের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে অটোরিকশায় প্রতিষ্ঠানের মালামাল নিয়ে জারিয়া থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন বিক্রয়কর্মী শাহিন ও দেলোয়ার। পথে বিরিশিরি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার গর্তে পড়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়েন বিক্রয়কর্মী শাহিন। গাড়িতে থাকা তাঁর সহকর্মী দেলোয়ার ও অটোরিকশাচালক রাকিব স্থানীয়দের নিয়ে শাহিনকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক সৌরভ সাহা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

নেত্রকোনায় অটোরিকশা উল্টে বিক্রয়কর্মী নিহত

আপডেট টাইম : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২