ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

নেত্রকোনা-মোহনগঞ্জে ট্রেন চলাচল শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ২৩১ বার

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ বন্যার পানির প্রবল স্রোতে রেলের সেতু ভেঙে যাওয়ায় পাঁচদিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মোহনগঞ্জ থেকে নেত্রকোণা- ময়মনসিংহ হয়ে ঢাকা রেলপথে আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু করেছে।

বারহাট্টা স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস সকালে ছেড়ে যায়। আজ থেকে এ পথে যথারিতি ট্রেন চলাচল করবে।

গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুরে ২৩ নম্বর রেলওয়ের ব্রিজটি বন্যার পানির তোড়ে ভেঙে যায়। এছাড়াও পথের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে যায়। এর ফলে এ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সেতু ভেঙে পড়ায় মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।

বর্তমানে সেতুটি মেরামত ও পথ থেকে পানি নেমে যাওয়ায় রেল চলাচল চালু সম্ভব হয়েছে বলে জানান স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

উল্লেখ্য,ঘটনার একদিন পর বারহাট্টা স্টেশন থেকেই নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারাদেশের ট্রেন চলাচল করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

নেত্রকোনা-মোহনগঞ্জে ট্রেন চলাচল শুরু

আপডেট টাইম : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২