ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি এআই-সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: স্বপন প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ স্তরের নিরাপত্তা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সঠিক প্যারেন্টিং যেভাবে গড়ে দেয় শিশুর ভবিষ্যৎ তারপরও দলে উন্নতির ছাপ দেখছেন হামজা মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত

কাল এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে ফলাফল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০১৬
  • ৪১৪ বার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করে হবে আগামীকাল (১১মে) বুধবার। এ দিন সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনের পর পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এর আগে নিয়ম অনুযায়ী একই দিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। পরে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে তার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মন্ত্রী নিজে।

এর পরেই শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এছাড়া যে

কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এছাড়া বোর্ডের ওয়েব সাইট http://www.educationboardresults.gov.bd পাওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এ সাইট থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের ফলাফল ডাউন লোড করে নিতে পারবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬ জন এবং মোট পৌনে দুই লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন। পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি

কাল এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে ফলাফল

আপডেট টাইম : ১১:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০১৬