ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
  • ২২৫ বার

বিজয় দাস,প্রতিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে সুরাইয়া আক্তার (৪০) এক নারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের পেট্রলপাম্প এলাকায় এ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।।

নিহত সুরাইয়া আক্তার সদর উপজেলার বাংলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে ও জানান নিহতের পরিবার।

নিহতের স্বামী ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর একটার দিকে একই এলাকায় বাবার বাড়ি যাবার কথা বলে তিনি বেরিয়ে যান। তিনি একা বিকাল আনুমানিক ৪ টার দিকে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন।

এ সময় মোহনগঞ্জ থেকে বিপরীত দিকে ছেড়ে আসা মহুয়া ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন ।এতে সুরাইয়া আক্তার এর দেহ কয়েক টুকরা হয়ে যায় ।পরে স্থানীয়রা টুকরোগুলো একত্র করে একটি বস্তায় ভরে রাখেন।

মোহনগঞ্জ রেলওয়ের এসআই মোঃ নুরুজ্জামান বলেন, সুরাইয়া আক্তার এর পরিবারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

আপডেট টাইম : ০৮:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২