ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক নেবে স্পেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রমিক সঙ্কটে ভুগছে স্পেন। তাই বিদেশি শ্রমিকদের কাজের অনুমতি দেওয়ার নিয়ম শিথিলের পরিকল্পনা করেছে দেশটি। শুক্রবার স্পেনের সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।

হোসে লুইস এসক্রিভা সাংবাদিকদের জানিয়েছেন, যেসব খাতে কর্মী প্রয়োজন সেসব খাতে বিদেশি শ্রমিকদের জন্য আরও অস্থায়ী ভিসা প্রদান করতে চায় সরকার।

তিনি বলেন, ‘আমরা অভিবাসন আইনের বিভিন্ন দিক মূল্যায়ন করছি এবং সেখানে এটিকে উন্নত করার জায়গা আছে স্পেনের শ্রমবাজারে প্রতিবন্ধকতা দূর করার জন্য।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পেনের পর্যটন, কৃষি, নির্মাণ ও প্রযুক্তি শিল্পে শ্রমিকের ঘাটতির খবর পাওয়া গেছে। সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ৫০ হাজার শিক্ষার্থীকে অনুমতি দিতে চায়, যাতে তারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারে। এছাড়া যারা স্পেনের নাগরিক বা পারিবারিক সূত্রে সম্পর্ক দেখাতে পারবেন কিংবা অবৈধভাবে অন্তত দুই বছর কাজ করেছেন তাদেরকেও কাজের অনুমতি দেবে সরকার।

টেলিমার্কেটিং, বিক্রয় প্রতিনিধি, ডেলিভারি গাড়ির চালক ও সফটওয়্যারসহ যেসব খাতে জনবল সঙ্কট বেশি সেসব খাতের তালিকা তৈরি করা হচ্ছে। স্পেনের পর্যটন খাত অনেক লাভজনক হলেও প্রতিষ্ঠানগুলো ওয়েটার ও রুম পরিচ্ছন্ন কর্মী সঙ্কটে ভুগছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক নেবে স্পেন

আপডেট টাইম : ১১:১৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২