ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

নেত্রকোনায় আদালত থেকে বাড়ি ফেরার পথে কূষক খুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ২৬০ বার

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনায় মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এরশাদ মিয়া (৪০) নামের এক কৃষককে কুপিয়ে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) রাত ৯টার দিকে জেলার আটপাড়া উপজেলায় সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত এরশাদ মিয়া জেলার আটপাড়া উপজেলার হাতিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এরশাদ মিয়ার সাথে একই গ্রামের সবুজ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে ৮ মাস আগে দুই পক্ষের মাঝে মারপিটের ঘটনা ও ঘটে। বিষয়টি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যেই নিয়মিত মামলা চলমান রয়েছে।

নেত্রকোনা আদালতে পূর্বের মামলায় হাজিরা দিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন কৃষক এরশাদ মিয়া। খবর পেয়ে আগে থেকেই ওৎ পেতে থাকা সবুজ মিয়ার লোকজন এরশাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন এরশাদকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, সবুজ মিয়ার লোকজন উশৃঙ্খল হওয়ায় মামলার হাজিরা দিয়ে লুকিয়ে রাতে বাড়িতে যাচ্ছিল আমার ভাই। পথে পেয়ে তারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমি ভাই হত্যার উপযুক্ত বিচার চাই।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ূন কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই এরশাদ মিয়ার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, এরশাদ নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

নেত্রকোনায় আদালত থেকে বাড়ি ফেরার পথে কূষক খুন

আপডেট টাইম : ০২:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২