ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

নেত্রকোনার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ২৯৬ বার

বিজয় দাস প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন না ফেরার দেশে চলে গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।

 গতকাল বৃহস্পতিবার (২৬ মে) মধ্যরাতে উপজেলার খলিশাউড়া ইউনিয়নের জাওয়ানী গ্রামে গ্ৰামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ওই জাওয়ানী গ্রামের মৃত আঃ আজিজ’র ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী’র বড় ভাই।
 স্থানীয় এহসানুল হক রাজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন দীর্ঘদিন ধরে পক্ষাঘাত রোগে আক্রান্ত ছিলেন।  গত ৭-৮ মাস ধরে বিছানা হতে উঠতে পারছিলেন না তিনি। হঠাৎ করেই গত রাতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বিকাল ৪টায় জাওয়ানী ঈদগা মাঠে মরহুমের জানাজার নাামাজ অনুষ্ঠিত হবে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া পারভীন খানম মনি, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান প্রমুখ ।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বলেন, আমরা একজন গুনী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হারালাম। তিনি একজন আদর্শ আওয়ামী লীগের নেতা ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

নেত্রকোনার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন আর নেই

আপডেট টাইম : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২