ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ক্যান্সারের চিকিৎসা চালু করবে চসিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬
  • ৪০৩ বার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্য বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবা কার্যক্রম চালু করা হবে। যে হারে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তাতে রোগীদের সেবার জন্য নতুন উদ্যোগের বিকল্প নেই। শুক্রবার সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগং বে-ভিউতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি ও এর ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত ‘আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ ও বিএমএ চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মোখলেস উদ্দিন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, অধ্যাপক এম শরিফুল আলম, অধ্যাপক শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. বিশ্বজি‍ৎ দত্ত, রেডিওলজি বিভাগের আবাসিক সার্জন ডা. আলী আজগর চৌধুরী, বিএমএর যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল। পাঁচটি সেশনে বিভক্ত এই কনফারেন্সে অংশ নেন সারাদেশ থেকে আসা সাড়ে চারশত চিকিৎসক। বিভিন্ন সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন দেশ-বিদেশের ২০ জনেরও বেশি ক্যান্সার বিশেষজ্ঞ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ক্যান্সারের চিকিৎসা চালু করবে চসিক

আপডেট টাইম : ১১:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬