ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব,লন্ডভন্ড হয়ে পড়েছে ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে ঘরবাড়িসহ বিভিন্ন ফসলি জমি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা দমকা হাওয়া বয়ে যায়। এতে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুরের জাকির হোসেন জানান, রাত ১০টার দিকে একবার শিলাবৃষ্টি হয়েছে। রাত ১২ টার পর থেকে কালবৈশাখী ঝড়ে আমাদের ঘরসহ অনেকের বাড়িঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলার হোসাইন আহমেদ বলেন, আমাদের এদিকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়াও অনেকের ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গেছে। সদর উপজেলার খোচাবাড়ি, আখানগরসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব,লন্ডভন্ড হয়ে পড়েছে ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ০৪:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২