ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মালয়েশিয়ায় কার্যকর হচ্ছে ন্যূনতম মজুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর হচ্ছে। মালয়েশিয়ার নিয়োগকর্তা এবং শিল্প মালিকরা ন্যূনতম মজুরি নীতিতে সম্মত হয়েছেন, যা ১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম. সারাভানান।

শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে সারাভানান বলেন, মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত পাঁচ লাখেরও বেশি বিদেশি শ্রমিকের প্রবেশের চাহিদা ছাড়াও তাদের কোম্পানি বা সংশ্লিষ্ট সেক্টরের বর্তমান উন্নয়নের ভিত্তিতে এটি করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বৃক্ষরোপণ খাত অত্যন্ত ভাল করছে। দেশের অর্থনীতি ভালো না হলে পাঁচ লাখ ১৯ হাজার বিদেশি শ্রমিকের চাহিদা কীভাবে আসতো? ফলে তৃণমূলে জনগণকে তাদের অর্থ ব্যয় করতে এবং একই সঙ্গে দ্রুত অর্থনৈতিক উন্নতিতে সক্ষম করতে মজুরি বাড়ানো দরকার।

সারাভানন আরও জানান, সরকার দেশে ছয় লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কাজ করছে।

জানা গেছে, রেস্তোরাঁ মালিক এবং উৎপাদন সমিতি সহ বেশ কয়েকটি শিল্প সমিতি ন্যূনতম মজুরি নীতি বাস্তবায়নের আগে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সরকারকে সময় দিতে বলেছিল।

এর আগে গত ১৯ মার্চ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ঘোষণা করেন, সরকার ন্যূনতম মজুরি এক হাজার ৫০০ রিঙ্গিতে বৃদ্ধি করতে সম্মত হয়েছে, যা ১ মে থেকে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মালয়েশিয়ায় কার্যকর হচ্ছে ন্যূনতম মজুরি

আপডেট টাইম : ১০:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২