ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ধরলা নদীতে ১১ বন্ধুসহ গোসলে নেমে নিখোঁজ যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সজীব ইসলাম (২০) নামের এক যুবক।

মঙ্গলবার (১২এপিল) দুপুরে লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকা থেকে সজীব ইসলামসহ ১১ জন যুবক মোগলহাটে গিয়ে ধরলা নদীতে গোসল করতে নামেন। নদীতে প্রবল স্রোত থাকায় সজীব ইসলাম পানিতে তলিয়ে নিখোঁজ হন। বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল পানিতে নেমে দুই ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি।

সজীব ইসলাম লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, ধরলা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে ওই যুবক ডুবে গিয়ে ভেসে যেতে পারেন।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার সহিদার রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল উদ্ধার তৎপরতা বন্ধ করে। ঘটনাস্থল থেকে ধরলা নদীর দুই কিলোমিটার ভাটিতেও উদ্ধার তৎপরতা চালানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ধরলা নদীতে ১১ বন্ধুসহ গোসলে নেমে নিখোঁজ যুবক

আপডেট টাইম : ১২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২