ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে ১৩ অসহায় গৃহহীন পরিবার পেলো পুলিশের দেয়া জমিসহ ঘর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় নির্মিত উপহার হিসেবে জেলার ১৩ উপজেলায় ১৩টি গৃহহীন হতদরিদ্র পরিবার পেয়েছে জমিসহ ঘর। রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারাদেশে ভার্চ্যুয়ালি সরাসরি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর প্রক্রিয়া উদ্বোধন করেন।

এ উপলক্ষে কিশোরগঞ্জের ১৩টি থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াও পুলিশ লাইন্স ড্রিল শেড থেকে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ভার্চ্যুয়ালি যুক্ত হন।

এসময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. কামরুল আহসান শাহাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
একই সময় কিশোরগঞ্জ জেলার প্রতিটি থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জের ১৩ থানায় একটি করে ভূমি ও আশ্রয়হীনদের মধ্যে ভূমিসহ ১৩টি ঘরের চাবি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই হস্তান্তর করা হয়।

প্রতিটি ঘর দুই শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং ও একটি বারান্দা রয়েছে। টিনসেড দালানগুলো দেখতে দৃষ্টিনন্দন।

পরিবেশবান্ধব ও ভূমিকম্প সহনীয় এসব ঘর নির্মাণে প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে বুয়েট।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন মানুষদের ঘর উপহার দিতে পেরে কিশোরগঞ্জ জেলা পুলিশ নিজেদের গর্বিত মনে করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

কিশোরগঞ্জে ১৩ অসহায় গৃহহীন পরিবার পেলো পুলিশের দেয়া জমিসহ ঘর

আপডেট টাইম : ০৬:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২