ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে ফেরেননি, নদীতে মিললো মরদেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে সুমন কর্মকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) উপজেলার বিলছড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন কর্মকার লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকারের ছেলে।

সুমনের মা ঝুনু কর্মকার বলেন, ‘সোমবার রাতে ছেলে তার বন্ধুর বাড়ি যাবে এবং রাতে আসবে না বলে জানায়। সেইদিন থেকে সে আর বাসায় না ফেরায় আজ লামা থানায় বিষয়টি জানাতে গেলে নদীতে একটি মরদেহ ভাসার খবর পাই। ঘটনাস্থলে দেখে এটা সুমনের মরদেহ বলে নিশ্চিত হই।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নদী থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে ফেরেননি, নদীতে মিললো মরদেহ

আপডেট টাইম : ০৫:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২