ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অনলাইনে টিকিট কাটা নিয়ে বেশ কিছুদিন থেকে ভোগান্তি পোহাচ্ছিল যাত্রীরা। স্বাধীনতা দিবসে ‘সহজ’র মাধ্যমে রেলের নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালু করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু প্রথম ঘণ্টাতেই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিট তো দূরের কথা দ্বিতীয় ঘণ্টার আগেই নতুন ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছিল না। তবে সব সমস্যা কাটিয়ে এখন মাত্র তিন ধাপে বাধাহীন টিকিট কাটতে সক্ষম হচ্ছেন যাত্রীরা।

যেভাবে টিকিট কাটা যাবে

প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটটির ডানদিকে ‘Register’ বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নতুন একটি পেজ আসবে। এখানে ‘Personal Information’ এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে প্রদর্শিত Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য ঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি Page আসবে। ই-টিকিটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে যাত্রীর ই-মেইলে Bangladesh Railway-এর পক্ষ থেকে একটি ই-মেইল পাঠানো হবে। ই-মেইলে মেসেজ বক্সে Bangladesh Railway দেওয়া ই- মেইলটি খুলতে হবে। মেসেজের ভেতর রক্ষিত ‘Click’ লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এ পর্যায়ে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Log in’ অপশনে ই- মেইল, পাসওয়ার্ড দিয়ে ‘Log in’ বাটনে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে তাতে ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেণি, টিকিট সংখ্যা পূরণ করতে হবে। এরপর ‘find tickets’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ওই গন্তব্যের ট্রেনগুলোর নাম আসবে। সেখানে পছন্দের ট্রেনে ‘viwe seat’ এবং এর মূল্যমান জানিয়ে দেওয়া হবে। টিকিট থাকলে ‘Purchase ticket’ বাটন ক্লিক করতে হবে। ডেবিট বা ক্রেডিট কার্ড ও বিকাশ থেকে টিকিটের ভাড়া পরিশোধ করতে হবে এবং যাত্রীর ই- মেইলে ই-টিকিটটি পাঠিয়ে নিশ্চিত করা হবে।

এরপর ই-মেইল মেসেজ বক্স থেকে পাঠানো টিকিটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট ‘Ticket Print Information’ দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম

আপডেট টাইম : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২