ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দামুড়হুদায় পরীক্ষামূলক বেগুনি রঙের ধান চাষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন-ই এবং ফাইবারসমৃদ্ধ বেগুনি রং জাতের ধানের পরীক্ষামূলক চাষ করা হয়েছে। ফলন কম হলেও শখের বসে উপজেলার পুরনো বাস্তপুর গ্রামের তরুণ কৃষক আবুল বাসার উপজেলায় প্রথমবারের মতো এ জাতের ধান চাষ করেছেন।

পুরাতন বাস্তপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে কৃষক আবুল বাসার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এই জাতের ধান চাষ দেখে উৎসাহ পান। পরে অনলাইনে যশোর থেকে ৩০০ টাকায় এক কেজি বীজ ক্রয় করেন।

পরে সে বীজ থেকে চারা তৈরি করে প্রাথমিকভাবে ৬ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করছেন। গাছও খুব ভালো হয়েছে। আশা করছেন ভালো ফলন পাবেন। ফলন ভালো হলে এলাকায় ব্যাপকভাবে এই জাতের ধানের আবাদ বৃদ্ধি পাবে বলে মনে করেন কৃষক আবুল বাসার। এই ধান চাষে খরচ খুবই কম। এ পর্যন্ত ছয় কাঠা জমিতে আনুমানিক ১৫০০ টাকা খরচ হয়েছে। ধান ওঠা পর্যন্ত আরো দেড় হাজার টাকার মতো খরচ হতে পারে বলে জানান তিনি। ৯০ দিনের এই ধানে সাধারণত অন্য জাতের তুলনায় রোগ-বালাই কম। সার ও বালাইনাশক পরিমাণে কম লাগে। তবে উন্নত জাতের তুলনায় ফলন একটু কম হলেও পুষিয়ে যাবে বলে আশা তাঁর। প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ তাঁর ক্ষেতের বেগুনি রঙের ধান দেখতে আসছে।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান বলেন, ওই কৃষকের রোপণকৃত বেগুনি জাতের ধানের ক্ষেত আমরা পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। তবে এখনো পর্যন্ত এ জাতের ধানের তেমন ভালো ফলাফল পাওয়া যায়নি। ধান গবেষণা ইনস্টিটিউট এ ধানকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা কৃষকদের এটি চাষে উদ্বুদ্ধ করতে পারছি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

দামুড়হুদায় পরীক্ষামূলক বেগুনি রঙের ধান চাষ

আপডেট টাইম : ০২:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২