ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী র‌্যাব সদস্য নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ১৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান (৩৫) নামে একজন র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাখাওয়াত আবু তাহের নামে আরও একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিরামচর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান যশোরের এসএম মুরাদ হোসেনের ছেলে। অন্যদিকে আহত সাখাওয়াত শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কনস্টেবল এবং চাঁদপুরের বাসিন্দা।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুজন র‌্যাব সদস্য দায়িত্ব পালনে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন। চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। দ্রুত তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।

এদিকে, অবস্থা গুরুতর হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত সাখাওয়াত হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘পিকআপ ভ্যানের চাপায় র‌্যাবের একজন নিহত হয়েছেন। আরেকজন আহত হয়েছেন, তার অবস্থা গুরুতর। আমরা পিকআপ ভ্যানটি জব্দ করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী র‌্যাব সদস্য নিহত

আপডেট টাইম : ১১:৪২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২