ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

মা হলেন রানা প্লাজার সেই রেশমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬
  • ৬৫০ বার

সাভারের রানা প্লাজা ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া রেশমা কন্যাসন্তানের মা হয়েছেন। নাম রাখা হয়েছে রিদওয়ানা ইসলাম রেবা।

নিজের পছন্দে ময়মনসিংহের ছেলে আতাউর রহমান রাব্বিকে বিয়ে করেন রেশমা গতবছরের জানুয়ারিতে। তবে বিয়ের কথাটি তারা গোপন রেখেছিলেন।গত ১০ মার্চ ভোরে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে রেশমা কোলে আসে এক শিশুকন্যা। এরপরই দুই পরিবার একই সঙ্গে জানতে পারে তাদের বিয়ে ও সন্তানের বাবা-মা হওয়ার খবর।

গুলশানের ওয়েস্টিন হোটেলে কর্মরত রেশমা বর্তমানে চার মাসের মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন । গুলশানের ইউনাইটেড হাসপাতালের বিপরীতে বাসায় স্বামী-সন্তানকে নিয়ে তার দিন কাটছে ।

রেশমার স্বামী রাব্বী চাকরি জানান, অনেকদিন ধরে গুলশান এলাকায় থাকছেন। রেশমাও থাকেন গুলশানে। যাওয়া-আসার পথেই তার সঙ্গে পরিচয়। এরপর বিয়ে। এক বছর ৩ মাসের বৈবাহিক জীবনে তারা সুখেই আছেন।

এটি রেশমার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী আবদুর রাজ্জাকের সঙ্গে ছাড়াছাড়ির পর সাভারের রানা প্লাজার একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন রেশমা। তার মাত্র ২২ দিনের মাথায় ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। এক হাজার ১৩৮ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হন তাতে।

রানা প্লাজা নরকের ধ্বংসস্তূপের ভেতর টানা ১৭ দিন খাবার ও পানি ছাড়া বেঁচে থাকা এবং প্রায় সুস্থ রেশমার উদ্ধারের ঘটনা দেশ-বিদেশের মিডিয়ায় তোলপাড় তোলে। বিস্ময়ের জন্ম দেয় বিশ্বজুড়ে। সেদিন রেশমা পেয়েছিলেন ‘অলৌকিক কন্যা’ আখ্যা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

মা হলেন রানা প্লাজার সেই রেশমা

আপডেট টাইম : ১২:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬