ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে বেড়াতে যাওয়ার কথা বলে দুই সন্তান রেখে প্রবাসী স্বামীর টাকা-গহনা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও আকলিমা বেগম নামে এক গৃহবধূ।

সোমবার (২৮ মার্চ) রাতে আকলিমার শাশুড়ি হালিমা বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আকলিমার প্রেমিকের নাম আব্দুল আল খালিদ। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত আব্দুর রেহমানের ছেলে। আর তার স্বামী প্রবাসী হোসেন মিয়া  উপজেলার শিবপুর ইউপির টান কৃষ্ণনগর গ্রামে ছাদেক মিয়ার ছেলে। বর্তমানে তিনি লিবিয়া আছেন। এর আগে ১২ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন।

জানা যায়, হোসেন মিয়ার সঙ্গে শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের সালাম মিয়ার মেয়ে আকলিমা বেগমের ১২ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তাসনিম হোসেন নামে একটি মেয়ে ও তাজিম হোসেন নামে একটি ছেলে আছে। বর্তমানে লিবিয়া প্রবাসী হোসেন মিয়া আগে ১২ বছর সৌদি আরব থেকেছেন। বিয়ের পর বিশ্বাস করে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে আয়ের টাকা পাঠাতেন।

কয়েক বছর হলো তিনি সন্তানদের ভালো লেখা-পড়ার কথা চিন্তা করে গ্রামের বাড়ি ছেঁড়ে স্ত্রী-সন্তানদের ভৈরব শহরের ভৈরবপুর এলাকায় ভাড়া বাসায় রাখা শুরু করেন। এরই মধ্যে এক নিকটআত্মীয়ের মাধ্যমে পরিচয় হওয়া আব্দুল আল খালিদের সঙ্গে। ধীরে ধীরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর হোসেন মিয়া আকলিমাকে বার বার সতর্ক করলেও থেমে থাকেনি তাদের সম্পর্ক।

পরে বেড়ানোর কথা বলে গত রোববার প্রেমিক খালিদের হাত ধরে বাসা থেকে পালিয়ে যান আকলিমা। বাসা থেকে যাওয়ার সময় আকলিমা ২০ লাখ টাকা ও ৮ লাখ টাকা মূল্যের ১২ ভরি স্বর্ণালঙ্কারও নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আকলিমার শাশুড়ি হালিমা বেগম বলেন, ‘আমার ছেলের প্রবাস সময়ের ১২ বছরের আয় তার স্ত্রীর ব্যাংক হিসাবে বিশ্বাস করে পাঠিয়েছে। গহনা ছিল ১২ ভরি। এ গহনা আলমারিতে নেই। বেড়ানোর কথা বলে সব নিয়ে প্রেমিক খালিদের সঙ্গে পালিয়ে গেছে। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। সন্তানদের রেখে আকলিমা পালিয়েছে। আমি এখন অবুঝ শিশু দুটিকে নিয়ে বিপদে আছি। তারা মায়ের জন্য কান্না করছে।

আকলিমাকে নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত খালিদ বলেন, ‘এ প্রসঙ্গে কথা বলতে ইচ্ছুক নই।’

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, গতকাল রাতে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আপডেট টাইম : ১০:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২