ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আর মাত্র একদিন। ৩১ মার্চ ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা।

দলের প্রস্তুতি, কন্ডিশন, লক্ষ্য নিয়ে এক ভিডিওবার্তায় আজ কথা বলেছেন তরুণ বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এর আগে কিংসমিডে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৫ সালে যুবদলের হয়ে খেলতে গিয়েছিলেন। যেখানে আবার টানা জয়ের সুখস্মৃতিও আছে।

শান্ত সেই অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রায় ৬-৭ বছর আগে এসেছিলাম। তখনও ভালো কিছু স্মৃতি ছিল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছি, সবগুলো ম্যাচই আমরা জিতেছি।’

বাঁহাতি এই ব্যাটার যুবদলের হয়ে খেলার অভিজ্ঞতাই ঢেলে দিতে চান সুযোগ মিললে। আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘ওই সময় আমার ২-৩টা বড় স্কোর ছিল। এবার আবার সুযোগ আসলে ওই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব, আশা করছি ভালো কিছুই হবে।’

বাংলাদেশ দল এখন ধারাবাহিকভাবে বিদেশেও ভালো করছে। নিউজিল্যান্ডে টেস্ট জেতার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সফরে ওয়ানডে সিরিজও জিতেছে।

শান্ত জানান, এখন দলের সবার নিজেদের ওপর বিশ্বাস জন্মেছে। তিনি বলেন, ‘পুরো দলের মানসিকতা ও পরিবেশ বদলে গেছে। আগে যখন এশিয়ার বাইরে খেলতাম, জিততে পারি এই বিশ্বাসটা আমাদের মধ্যে এতটা ছিল না। এখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারি- আস্তে আস্তে এই বিশ্বাসটা তৈরি হচ্ছে। বলছি না খেললেই জিতে যাব। তবে আমরা প্রক্রিয়া ও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এখানেও জেতা সম্ভব এই বিশ্বাস তৈরি হয়েছে।’

Tag :
About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

আপডেট টাইম : ০৬:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২