ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পরপর ৩ শিশুকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার বরুড়ায় তিন মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে আলী আকবর নামে এক লম্পটকে আসামি করে বরুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আলী আকবর (৫০) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা মাদরাসার আঙ্গিনার পাশে আলী আকবরের ঘর। সে রোববার দুপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা। এদিন রাত ৮টায় তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোমবার সকালে একই মাদ্রাসার আরো ২ শিক্ষার্থীকে ধর্ষণ করে ওই লম্পট। তিন শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

এলাকাবাসী জানায়, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে নামলে ছোট শিশুদেরকে চকলেট, চানাচুর, অথবা নগদ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায় লম্পট আলী আকবর। পরে ওই শিশু শিক্ষার্থীদেরকে ধর্ষণ করে সে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনায় আমরা চরম হতবাক। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বরুড়া থানা ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা শুরু করছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে কৃষক বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

পরপর ৩ শিশুকে ধর্ষণ

আপডেট টাইম : ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২