ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮), ও  অটোরিকশাচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অটোরিকশাচালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে সামাদ আলী ও আমসু মিয়া ওসমানী মেডিকেলে মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে   পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

আপডেট টাইম : ১২:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২