ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নারীর ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতার ৩ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে এক নারীর ৩ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ১৭ হাজার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার খায়েরহাট গ্রামের বাবুল শেখের ছেলে তহিদুল ইসলাম তরু (২৫), মো. আওলাদ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (২২) ও ছরোয়ার শিকদারের ছেলে সুমন শিকদার (২০)।

কাশিয়ানী থানার এসআই সজীব কুমার মণ্ডল জানান, গত ১০ মার্চ উপজেলার পিঙ্গলিয়া গ্রামের মো. গিয়াসউদ্দিন মোল্যার স্ত্রী সালমা খানম সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৩ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। কাশিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়ির কাছে পৌঁছলে মোটরসাইকেলযোগে তিন যুবক এসে তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনার দুই দিন পর সালমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চক্রটি এলাকায় এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’

নারীর ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতার ৩ জন

আপডেট টাইম : ০৮:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২