ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

টিকটকে প্রেম, নেপালি তরুণীকে বিয়ে করলেন জ্যোতিকা জ্যোতির ভাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ একজন বাংলাদেশি, অরেকজন নেপালি। টিকটকে পরিচয় তাদের। সেই থেকে ধীরে ধীরে মন দেওয়া-নেওয়া। এভাবেই কেটে যায় আড়াই বছর। একপর্যায়ে তারা আসেন বিয়ের সিদ্ধান্তে। কিন্তু ভিনদেশি ছেলে বলে আপত্তি তরুণীর পরিবারের। তবে তাদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়াতে পারেনি কোনো বাঁধা। অবশেষে প্রেমের টানে নেপালের বংশোদ্ভূত তরুণী চলে এলেন ময়মনসিংহের গৌরীপুরে। ভালোবাসার মানুষটিকেই করলেন বিয়ে।

এমনটাই ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামের পলাশ পালের সঙ্গে। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রাণী পাল দম্পতির ছেলে এবং চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতির ভাই।

 অনুদেবী ভুজেল নেপালের বংশোদ্ভূত। তার জন্ম ভারতের পশ্চিম বঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায়। অনুদেবীর বাবা ভারতে চাকরি করার সুবাদে সেখানেই বসবাস করতেন। তবে দাদির বাড়ি নেপালে।

গত ৭ মার্চ অনুদেবী ভুজেল পলাশ পালের হাত ধরে চলে আসেন বাংলাদেশে। ১০ মার্চ পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন। সেখান থেকে ১১ মার্চ ময়মনসিংহের গৌরীপুরে বৌভাতের আয়োজন করে পলাশ পালের পরিবার।

শনিবার (১২ মার্চ) বৌভাতের দিন শুভেচ্ছা জানাতে আসেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী।

পলাশ আরও বলেন, অনুদেবী নেপাল, ভারত, বাংলা ভাষা ছাড়াও আরও বেশকিছু ভাষায় কথা বলতে পারে। তাই আমার পরিবারের সঙ্গে সে খুব সহজেই মানিয়ে নিতে পারছে।’

কনে অনুদেবী  বলেন, ‘সিঙ্গাপুরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির সময় টিকটকে পরিচয় হয় পলাশের সঙ্গে। তখনই তাকে আমার খুব পছন্দ হয়। তাই পলাশকেই জীবনসঙ্গী করে নিলাম। এছাড়া ওর বাবা-মা অনেক ভালো। আমাকে ওরা আপন করে নিয়েছে। নিজের মেয়ের মতোই আমাকে আদর করে।’

পলাশের চাচা রঞ্জিত কুমার পাল বলেন, ‘অনুদেবীকে আমরা নিজের মেয়ের মতোই বরণ করে নিয়েছি। আশা করছি পরিবারের অভাব সে বুঝতে পারবে না।’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি  বলেন, ‘আমরা চার ভাই বোনের মধ্যে পলাশ সবার ছোট। অনুদেবীকে পছন্দের বিষয়টি আগে থেকেই আমাকে জানিয়েছিল। পলাশ চেয়েছিল তাকে বিয়ে করবে, তাই হয়েছে। বিয়ের মাধ্যমে তাদের প্রেমের সফল পরিণয় ঘটেছে।’

পলাশের মা পূর্ণিমা রাণী পাল  বলেন, ‘আমার ছেলে তাকে পছন্দ করে বিয়ে করেছে। এছাড়া মেয়েও খুব ভালো। আমাদের সবাইকে অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছে। তারা যদি সুখী হয়, তাহলে আমরাও খুশি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“একবার না পারিলে দেখ শতবার”- হযরত স্যারের শেখানোর মূলমন্ত্র

টিকটকে প্রেম, নেপালি তরুণীকে বিয়ে করলেন জ্যোতিকা জ্যোতির ভাই

আপডেট টাইম : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২