ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মুকুলে ছেয়ে গেছে আম গাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ জামালপুর জেলার অধিকাংশ স্থানে মুকুলে আম গাছ ছেয়ে গেছে। ভালো ফলনের আশায় চাষিরা এখন গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

জেলার সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় সরেজমিন গিয়ে দেখা যায়, গ্রামগুলোর মধ্যে খালি জায়গা, পুকুর পাড়, রাস্তার ধারে ও বাড়ির আঙিনার গাছে মুকুল শোভা পাচ্ছে। মুকুলে মুকুলে ছেয়ে আছে গাছের ডালপালা। চারদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত ঘ্রাণ। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ভালো ফলন পাবেন বাগান মালিকরা।

দেওয়ানগঞ্জের বাগান মালিক শরিফ মিয়া জানান, তিন সপ্তাহ আগে বাগানে মুকুল আসা শুরু হয়। এখন বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে।

তিনি জানান, মুকুল আসার পর থেকে গাছের পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন, যাতে মুকুল ঝরে না যায়।

বাগান মালিকরা জানান, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে এবার ভালো ফলন পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াছমিন বলেন, এ বছর আমের প্রচুর মুকুল হয়েছে। সঠিকভাবে পরিচর্যা এবং সময়মতো ওষুধ স্প্রে না করলে মুকুল নষ্ট হয়ে ঝরে পড়তে পারে। এ জন্য কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মুকুলে ছেয়ে গেছে আম গাছ

আপডেট টাইম : ১০:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২