ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর শিশু হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু মাগুরায় উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ১৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া ৮ দিনের এক শিশুকে মাগুরার সীমাখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে শালিখা থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারমুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সীমাখালী বাসস্ট্যান্ড এলাকায় একটি পুত্র শিশু উদ্ধারের খরব পেয়ে স্থানীয়রা শালিখা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

তিনি আরও জানান, এক মহিলা যশোর থেকে ছেড়ে আসা বাসে করে শিশুটিকে নিয়ে মাগুরা জেলার শতখালী যাচ্ছিলেন। কিন্তু বাসটি সীমাখালী বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে পাশে থাকা অপরিচিত এক মহিলা কাছে শিশুটিকে রেখে পানি খাওয়ার কথা বলে ওই মহিলা বাস থেকে নেমে পালিয়ে যায়।

এক পর্যায়ে বাসটি ছেড়ে গেলে তিনি শিশুটিকে তার মায়ের কাছে তুলে দিতে নেমে পড়েন। কিন্তু অনেক খোজাখুজি করে মা পরিচয় দেওয়া ওই মহিলাকে না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শেষে পুনরায় ওই মহিলার জিম্মায় রাখে।

এদিকে যশোর পুলিশের তথ্য পেয়ে জানা যায়, সেখানে একটি শিশু হারানোর বিষয়ে জিডি হয়েছে। এরপর যশোর থানা পুলিশ এসে শতখালী থেকে শিশুটিকে নিয়ে তার প্রকৃত মা-বাবার কাছে তুলে দেয়।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি যশোর শিশু হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়। ৬ মার্চ সেখান থেকে এক মহিলা ওই শিশুটিকে চুরি করে পালিয়ে যায়। শিশুটির বাবার নাম মেহেদি হাসান এবং মায়ের নাম আসমা খাতুন। তাদের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ পৌর এলাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যশোর শিশু হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু মাগুরায় উদ্ধার

আপডেট টাইম : ০৮:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২