ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- মো. হেলাল উদ্দিন (৫০) ও মো. নাদের আলী (৫০)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

সোমবার (৭ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মালিবাগে গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের দুজন মারা গেছেন। এর মধ্যে হেলাল উদ্দিন মারা যান রোববার দুপুর একটার দিকে। আর নাদের আলী রাতে সাড়ে ১০টার দিকে মার যান। হেলালের শরীরের ৮৫ শতাংশ এবং নাদেরের ৪৩ শতাংশ দগ্ধ ছিল।

জানা গেছে, গত ২ মার্চ দিনগত রাত ১টার দিকে রাজধানীর মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে ওই রাতেই শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়।

এদিকে, দগ্ধ অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন। তারা হলেন- মো. সিদ্দিকুর রহমান (৬০), মো. নূরনবী ও মো. ইউসুফ আলী। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং একজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসাধীন তিনজনের বিষয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, ভর্তি তিনজনের মধ্যে সিদ্দিকুরের শরীর বেশি দগ্ধ। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। এছাড়া নূরনবীর শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তবে ইউসুফ আশঙ্কামুক্ত। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বলেন, চিকিৎসাধীন অবস্থায় বার্নে দুজন মারা গেছেন। একই ঘটনায় আহত তিনজন চিকিৎসাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে

আপডেট টাইম : ১০:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২