ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বন্য হাতির আক্রমণে আব্দুল মাবুদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকালে গর্জনিয়া ইউনিয়নের বেলতলী ঝর্ণামূখ এলাকায় মাঠে কাজ করতে গিয়ে হাতির আক্রমণে আহত হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ মার্চ) দুপুরে মারা যান তিনি।

নিহত কৃষক আব্দুল মাবুদ (৪৫) বেলতলী গ্রামের মৃত মো. খলিলের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রামুর বাঘখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান।

তিনি বলেন, এখন প্রায় সময় লোকালয়ে হাতির পাল আসে। শনিবার সকালে একটি বন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে আসে। এ সময় কৃষক আব্দুল মাবুদকে পেয়ে শুঁড় দিয়ে আঘাত করলে গুরুত্বর আহত হন। পরে স্থনীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, হাতির আক্রমণে এক কৃষক মৃত্যুর খবর পেয়েছি। এটা অনাকাঙ্খিত। পাহাড়ের কিনারে বসবাস হলে এরকম কিছু ঘটনা ঘটবে। এরকম মৃত্যুর পর ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগ সহযোগিতা করে। কাগজপত্র উপস্থাপনের জন্য বলা হয়েছে। তা পেলে নিহতের পরিবারকে তিন লাখ টাকা দেয়া হবে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, মরদেহটি দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে

আপডেট টাইম : ০৯:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২