হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামে করোনা সংক্রমণ এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। গত কয়েক দিন শনাক্তের হার এক শতাংশের নিচে। রোববার এ হার শূন্য দশমিক ৮৫ শতাংশে নেমে আসে। সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় গত ২৪ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ জন। সর্বমোট ১৪০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ১১ জন এবং বাকি একজন জেলার হাটহাজারী উপজেলার। চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৫৪৪।
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে করোনা সংক্রমণ শূন্যের কোঠায় নেমে এসেছে
-
Reporter Name - আপডেট টাইম : ০৯:৪৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- ২০০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ























