ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নামাজরত যুবককে কুপিয়ে পালাচ্ছিলেন বিদেশে, গ্রেফতার বিমানবন্দরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শবে মেরাজের সন্ধ্যায় মসজিদের ভেতর ঢুকে নামাজে সেজদারত মুসল্লীকে কুপিয়ে আহত করা মামলার প্রধান আসামিকে দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রফিক (৩৫)। তিনি কুয়েত প্রবাসী। বুধবার সকালে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলেন, কুমিল্লার বুড়িচংয়ে ২৮ ফেব্রুয়ারি শবে মেরাজের সন্ধ্যায় সোলেমান (২৮) নামে এক যুবকের ওপর বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় একাধিক ব্যক্তি হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আপন দুই ভাই, মো. রফিক ও মো. সুমনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুড়িচং থানায় আজ (মঙ্গলবার) মামলা হয়।

ঘটনার পরই প্রধান আসামি কুয়েত প্রবাসী রফিক কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন। এরপর বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত রফিকের পরিচয় নিশ্চিত হয় এয়ারপোর্ট পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নামাজরত যুবককে কুপিয়ে পালাচ্ছিলেন বিদেশে, গ্রেফতার বিমানবন্দরে

আপডেট টাইম : ০৯:০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২