ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আল্লামা আনোয়ার শাহ-র স্ত্রীর মৃত্যুতে, এমপি তৌফিকের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশবরেণ্য আলেম, কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মরহুম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এঁর সহধর্মিণী মিনারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সকাল ৬টা ১৯ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিউমোনিয়া ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে মরহুম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এঁর কবরের পাশে মরহুমাকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ (ইটনা,মিঠামইন ও অষ্টগ্রাম ) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এমপি তৌফিক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

আল্লামা আনোয়ার শাহ-র স্ত্রীর মৃত্যুতে, এমপি তৌফিকের শোক

আপডেট টাইম : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২