ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সৌদিতে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশি আহত হয়েছেন। এতে সুদানি এক নাগরিকও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানিয়েছে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। তবে আহতদের বিস্তারিত পরিচয় ওই প্রতিবেদনে দেওয়া হয়নি।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক বিবৃতিতে এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করে ‘দৃঢ়ভাবে’ মোকাবেলা করার কথা বলা হয়েছে।

এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মত অন্য দেশের নাগরিক আহত হলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সৌদিতে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

আপডেট টাইম : ১২:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২