ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মালদ্বীপে বাংলাদেশ নৌপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের আমন্ত্রণে ও সরকারি সফরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল শুক্রবার মালদ্বীপে এসেছেন।

শনিবার তিনি মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল আহমেদ সামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মালদ্বীপ ডিফেন্স ফোর্সের সদর দপ্তরে তিনি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠক শেষে আজ তিনি মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস ভিজিট ও হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সফরসঙ্গী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের বিবিধ কর্মকাণ্ড এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নৌবাহিনীর প্রধানকে ব্রিফিং প্রদান করেন হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ।

এছাড়া মালদ্বীপ সফর শেষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল শ্রীলংকায় যাবেন। সেখানে অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব.) জিডিএইচ কামাল গুনারত্নে, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেটেন, সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও নৌপ্রধান দেশটির ইস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎসহ দেশটির নেভাল অ্যান্ড মেরিটাইম একাডেমি এবং দর্শনীয় স্থাপনাগুলো পরিদর্শন করবেন। শ্রীলংকা সফর শেষে নৌপ্রধান ২৩ জানুয়ারি দেশে ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মালদ্বীপে বাংলাদেশ নৌপ্রধান

আপডেট টাইম : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২