ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

উত্তরায় সড়ক অবরোধ, চরম ভোগান্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন হকাররা। শনবিার সকাল ১০টার দিকে উত্তরার রবীন্দ্র সরণিতে জড়ো হয়ে উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে প্রথমে বিক্ষোভ শুরু করেন তারা। পরে দুপুরে তারা সড়ক অবরোধ করেন। এতে উত্তরায় সড়কের দুদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

হকাররা জানান, করোনার সময় তাঁরা ব্যবসা করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সমবায় সমিতি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন তাঁরা। এখন যদি তাঁদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হয়, তাহলে তাঁরা পথে বসবেন। এ ছাড়া দেনাও পরিশোধ করতে পারবেন না তারা।

বিক্ষোভ মিছিলে উত্তরা পশ্চিম থানার হকার্স লীগের সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, উত্তরা পশ্চিম থানার হকার্স লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারসহ প্রায় পাচ হাজার হকার্স উপস্থিত ছিলেন।

রাসেল মণ্ডল বলেন, আমরা অসহায়, হতদরিদ্র, করোনায় ক্ষতিগ্রস্ত পরিবার, দীর্ঘসময় করোনার কারণে আমাদের পরিবারের অবস্থা খুবই শোচনীয়। আমরা এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা বাসা ভাড়া,বাচ্চাদের স্কুলের বেতন, মুদি দোকান বাকিসহ অনেক সমস্যায় জর্জরিত। গরিব অসহায় মানুষ ফুটপাতে ব্যবসা করে ঠিকমতো খেতে চাই।

রাজলক্ষ্মী এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আকতারুজ্জামান গণমাধ্যমকে জানান, হকাররা সড়কের দুই পাশেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে সড়কের উভয় পাশেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হকারদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

উত্তরায় সড়ক অবরোধ, চরম ভোগান্তি

আপডেট টাইম : ০৪:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২