ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ২১ নারী ও শিশু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পাচারের শিকার হওয়ার পর আটক হয়ে ভারতের বিভিন্ন সেফ হোমে অবস্থান করা ২১ জন নারী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার এসব নারী-শিশুকে আটকের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে রাখা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্স-এর সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশে তাদের প্রত্যাবাসনের কার্যক্রম সম্পন্ন হয়।
এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টা ও সহযোগিতায় এসব নারী-শিশুর নাগরিকত্ব যাচাই ও ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) সেহেলি সাবরিনের উপস্থিতিতে বাংলাদেশ উপ-হাইকমিশন ও কলকাতার একটি প্রতিনিধিদল আজ বেনাপোল সীমান্তে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কাছে ওই নারী-শিশুদের হস্তান্তর করে। এ ছাড়া এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে বিজিবি, স্থানীয় এনজিও, ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ২১ নারী ও শিশু

আপডেট টাইম : ১২:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২