ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

মাদক সেবনের সময় ধরা পড়লেন টিকটক মডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঝিনাইদহ শহরের গয়েশপুর মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মদ্যপ অবস্থায় এবং ইয়াবা ও তা সেবনের সরঞ্জামাদীসহ আলোচিত টিকটক মডেল তুলিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এক বছরের কারাদণ্ডা দেওয়া হয়।

আটক হলেন, শহরের পবাহাটি গ্রামের তোফাজ্জেলের মেয়ে টিকটক মডেল সাদিয়া আনজুম তুলি, পাগলাকানাই বাকা ব্রিজ এলাকার রিটুলের ছেলে মো. সংগ্রাম (২২) ও গয়েশপুর গ্রমের আব্দুল মালেকের ছেলে মো. সিয়াম হোসেন (২০)।

জানা যায়, গত বছর ৩ জুন রাতে ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার একটি বাসা থেকে আপত্তিকর অবস্থায় টিকটক ও লাইকি মডেল তুলি ও আশিকুর রহমানকে আটক করে পুলিশ। পরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু এর কিছু দিন পর বের হয়ে আবারও তুলি মাদক সেবন ও তার টিকটক কর্যক্রম শুরু করেন।

সেসময় সদর থানার উপ-পরিদর্শক ও বর্তমান বেতাই ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গতবছর যখন তুলিকে আটক করা হয়েছিল তখন পবহাটি, আরাপপুর, মহিলা কলেজ পাড়া সহ শহরের বিভিন্ন এলাকার কিছু তরুণ তরুণী এ ধরনের টিকটকের নামে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও ব্যবসাসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিল। আমাদের কাছেও নিয়মিত এ ধরনের অভিযোগ আসতে থাকে। এমনই অভিযোগে তুলি ও আশিককে আটক করেছিলাম। এরপর কিছুটা কমলেও অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছিল। তবে এসবের বিরুদ্ধে আমরা সব সময়ই সচেষ্ট আছি। তথ্য প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শহরের মডার্ন মোড় নতুন ব্রিজ এলাকার বাসিন্দারা জানান, বিকেল হলেই প্রতিদিন তুলি তার দলবল নিয়ে নতুন ব্রিজে হাজির হতেন। তারা সড়কের মাঝখানে গানের সুরে সুরে নাচ করতেন। টিকটক ভিডিও বানাতেন। তাদের এ কাজের কেউ প্রতিবাদ করার সাহস করে না। কিছু বললেই গায়ে হাত তুলতে উদ্যত হয়। আর অশ্লীল গালি দেয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মাদক সেবনের সরঞ্জামাদীসহ তুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

মাদক সেবনের সময় ধরা পড়লেন টিকটক মডেল

আপডেট টাইম : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২