ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বাজার উন্নয়নে বেসিস সভাপতির দুই উপদেষ্টা মনোনীত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ৩৪৮ বার

তথ্যপ্রযুক্তি খাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার উন্নয়নে মোস্তাফা জব্বার ও আব্দুল্লাহ এইচ কাফি-কে বেসিস সভাপতির দুই উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে মোস্তাফা জব্বার স্থানীয় বাজার উন্নয়নে এবং আব্দুল্লাহ এইচ কাফি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বেসিস সভাপতিকে পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বেসিসের সাবেক সহ-সভাপতি মোস্তাফা জব্বার বিসিএস এর দুইবারের নির্বাচিত সভাপতি। আনন্দ কম্পিউটার্সের এই স্বত্বাধিকারী বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয় কিবোর্ডের প্রতিষ্ঠাতা। দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে আসছেন তিনি।

অপরদিকে জে.এ.এন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২২টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংগঠন নিয়ে তৈরি হওয়া এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতিও ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাজার উন্নয়নে বেসিস সভাপতির দুই উপদেষ্টা মনোনীত

আপডেট টাইম : ১০:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬