ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

মদনে মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • ২৬৮ বার

বিজয় দাস, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে সোনামণি (১২) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১ দিন পর আজ বুধবার সকালে নিজ বাড়ির পেছনের মগড়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোনামণি উপজেলার মদন ইউনিয়ের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও পরশখিলা (কোমারিকাণা) গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামণি গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে গিয়ে মগড়া নদীতে নিখোঁজ হয়। তার সাথে থাকা ওই শিশুরা গোসল করে বাড়ি এসে তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি পরিবারের লোকজনদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়। ময়মনসিংহ থেকে ডুবুরি ইউনিট আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

স্কুলছাত্রী সোনামনির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, পরিবারের লোকজন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের  নির্দেশ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

মদনে মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ

আপডেট টাইম : ০৮:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১