ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয়বারের মতো এবারো কিশোরগঞ্জ মিঠামইন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট শরীফ কামাল। নির্বাচনে তার সাথে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৫ম ধাপে মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মিঠামইন সদর ছাড়া বাকি ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত রোববার (১৯ ডিসেম্বর) এ উপজেলায় মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রত্যাহার পর্ব শেষে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

চেয়ারম্যান প্রার্থী ছাড়া উপজেলার ৭টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে মোট ২৩৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে চেয়ারম্যান পদে এ উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা কাউকে বরাদ্দ দেয়া হয়নি। আওয়ামী লীগ নেতারাও এখানে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

এর মধ্যে মিঠামইন সদর ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল এ ইউনিয়নের চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামাল

আপডেট টাইম : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১