ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সময় বাড়ছে হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিটের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মেটার মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে শিগ্গির ‘ডিলিট মেসেজ ফর এভরিওয়ান’ ফিচারটির সময়সীমা বাড়াতে চলেছে। সময়সীমা বদলানোর ঘোষণা হতে পারে দ্রুতই।

কোনো মেসেজ পাঠালে তা ‘সিন’ হওয়ার পরে মুছে দিতে চাইলে এখন সর্বোচ্চ সময় পাওয়া যায় ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এ নিয়ে চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অবশেষে সেই সময়সীমা বাড়িয়ে একেবারে এক সপ্তাহ করার ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে। পরবর্তী আপডেটে মেসেজ মুছে ফেলার জন্য সাত দিন আট মিনিটকে সর্বোচ্চ সীমা হিসাবে ধরা হবে। অর্থাৎ আগের থেকে অনেক বেশি সময় পাবেন ইউজাররা। তবে এর আগে শোনা গিয়েছিল মেসেজ ডিলিট করার ক্ষেত্রে কোনো বাধাধরা সময়সীমা রাখবে না হোয়াটসঅ্যাপ।

সপ্তাহ, মাস, বছর পেরিয়েও পুরোনো মেসেজ ডিলিট করা যাবে। তবে শেষ পর্যন্ত তেমন অপশন না রেখে বর্তমান সময়সীমাকে বাড়ানোর সিদ্ধান্তই নিতে চলেছে ফেসবুকের মালিকানাধীন এ সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সময় বাড়ছে হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিটের

আপডেট টাইম : ০১:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১