ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আরব আমিরাতে নতুন শ্রম আইন পাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রমিকদের সুবিধাজনক কর্মঘণ্টা, বেতনসহ ছুটি ও তিন বছরের চুক্তির সুযোগ রেখে নতুন শ্রম আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। সোমবার থেকেই তা আইনে পরিণত হয়েছে, যা আগামী বছর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস।

দেশটির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করায় নতুন আইন অনুযায়ী কোনো পদে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই ব্যক্তির সঙ্গে কমপক্ষে তিন বছরের জন্য চুক্তি করতে হবে এবং নূন্যতম ১৬ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কাউকে কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না।

১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণ-তরুণীদের কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত পালনের বিধানও রাখা হয়েছে নতুন আইনে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইউএইর মানবসম্পদ বিষয়ক মন্ত্রী ড. আব্দুল রহমান আল আওয়ার বলেন, প্রধানত দুটি কারণে এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এক, প্রযুক্তিগত উৎকর্ষের ফলে বিশ্ব জুড়ে ‘কর্মস্থল’ ধারণার পরিবর্তন এসেছে। উন্নত প্রযুক্তির ফলে বর্তমানে বিশ্বের এক প্রান্তে বসেও অন্যপ্রান্তে অফিস করতে পারেন একজন কর্মী এবং দ্বিতীয় কারণ হলো করোনা মহামারি।

তাছাড়া, আগামী ৫০ বছর পর্যন্ত আমিরাতের শ্রমবাজার ও উৎপাদনে যেন কোনো বিঘ্ন না আসে- সেদিকেও মনোযোগ দেওয়া হয়েছে আইন প্রণয়নের সময়।

সংবাদ সম্মেলন আওয়ার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি আকর্ষণীয় কর্মপরিবেশ তৈরি করা, যাতে বিশ্বের সেরা মেধাবী ও দক্ষ মানুষজন ইউএইতে কাজ করতে আগ্রহবোধ করে। পাশপাশি, আমরা দক্ষ কর্মী চাই এবং নতুন আইন আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

নতুন এই আইন আমিরাতের সর্বত্র যেন মানা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ মন্ত্রণালয় আগামী বছর ফেব্রুয়ারির আগেই নেবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমিরাতের মানবসম্পদমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আরব আমিরাতে নতুন শ্রম আইন পাস

আপডেট টাইম : ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১