ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

টানা ১৫ দিন ইন্টারনেট না থাকলে বিল মওকুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কোনো গ্রাহকের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা টানা ১৫ দিন বন্ধ থাকলে বিল দিতে হবে না। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। আগে নিয়ম ছিল ৩ দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেই গ্রাহকের কাছ থেকে বিল নিতে পারবে না ইন্টারনেট প্রোভাইডাররা। আগের নিয়ম সংশোধন করে বৃহস্পতিবার (১১ নভেম্বর) নতুন নির্দেশনা জারি করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নতুন নিয়মে গ্রাহক টানা ১৫ দিন ইন্টারনেট সেবা না পেলে তাকে সংযোগ দেওয়া ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) ওই মাসের বিল দিতে হবে না। আইএসপি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে সেবার নীতিমালা জারির সময়ে দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে আইএসপিএবি তিন দিনের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করলে বিটিআরসি এ সিদ্ধান্ত দিয়েছে। এরইমধ্যে আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নির্দেশনাটি হাতে পেয়েছে বলে জানা গেছে।

এর আগে বিটিআরসি গত ৫ অক্টোবর গণমাধ্যমগুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, এক দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ ভাগ, দুই দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ২৫ ভাগ এবং টানা তিন দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসের কোনো মাসিক বিল গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না বলে নর্দেশনা দিয়েছিল।

তবে ওই নিয়ম সংশোধন করে নতুন নির্দেশনায় বলা হয়েছে, টানা পাঁচ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ ভাগ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। আর টানা ১০ দিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ২৫ ভাগ নেওয়া যাবে। প্রসঙ্গত, সরকার গত ৬ জুলাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য ‘এক দেশ এক রেট’ ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

টানা ১৫ দিন ইন্টারনেট না থাকলে বিল মওকুফ

আপডেট টাইম : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১