ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

নেত্রকোনায় ধানখেত থেকে নবজাতক উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৩৩২ বার

বিজয় দাস, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধানখেত থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরশহরের আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের ধানখেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে নবজাতককে চিকিৎসা দেয়া হচ্ছে।

শিশুটিকে উদ্ধারের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) তার অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি।

কেন্দুয়ার থানার ওসি কাজী শাহ নেওয়াজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। তেমন কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানসহ স্থানীয় প্রতিনিধিদের বিষয়টি জানানো হয়েছে। উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে সন্তান এবং পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

নেত্রকোনায় ধানখেত থেকে নবজাতক উদ্ধার

আপডেট টাইম : ১২:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১