ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২৮৪ বার

বিজয় দাস, নেত্রকোনা প্রতিনিধিঃ চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।

চেয়ারম্যান পদে মনোনীত মৃত ব্যক্তির নাম মো: মোস্তফা ই কাদের। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষনা করেছেন নির্বাচন কমিশন।

জানা যায়, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে জেলা সদর উপজেলায় ১২টি ইউনিয়নে, আটপাড়ায় ৭টি ইউনিয়নে ও বারহাট্টায় ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। এর মধ্যে তিনিও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দাখিল করেন। প্রচারনাও চালিয়েছেন।

এরপর ২৫ অক্টোবর রবিবার সকালে উপজেলার নন্দীপুর নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

নেত্রকোনায় একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষনা

আপডেট টাইম : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১