ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় এক মঞ্চে পাঁচ মেয়র প্রার্থী, জবাব দিলেন জনতার প্রশ্নের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনতার মুখোমুখি অনুষ্ঠানে এক মঞ্চে বক্তব্য দিয়েছেন পাঁচ মেয়র প্রার্থী। গত বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে পাকুন্দিয়া উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় সামাজিক সংগঠন পিপুল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিপির চেয়ারম্যান আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া। প্রভাষক তরিকুল হাসান শাহীনের সঞ্চালনায় জনতার মুখোমুখি বিভিন্ন প্রশ্নের জবাব ও বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা)

আরও বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন (জগ) ও ইসমালী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আতাহার আলী (হাতপাখা)।

নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের কর্ম-পরিকল্পনাসহ নির্বাচনী ইশতেহার তুলে ধরেন তারা। তারা এ সংক্রান্ত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিজয়ী প্রার্থীকে সকলেই সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, পাকুন্দিয়া পৌর ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি শরিফুল ইসলাম, চণ্ডিপাশা ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ইদুল মাস্টার, এগারসিন্দুর ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আল ইমরান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ হৃদয়, নারান্দী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সজিব আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় এক মঞ্চে পাঁচ মেয়র প্রার্থী, জবাব দিলেন জনতার প্রশ্নের

আপডেট টাইম : ১১:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১