ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইউটিউবে যেসব কনটেন্টে বিজ্ঞাপন নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর  প্রভাব অস্বীকার করে যারা বিভ্রান্তিকর তথ্য দিয়ে কনটেন্ট বানান, তাদের সেসব কনটেন্টে বিজ্ঞাপন নিষিদ্ধ হতে যাচ্ছে। এ ধরনের কনটেন্ট নির্মাতারা যেন আর্থিকভাবে লাভবান হতে না পারেন তা নিশ্চিত করবে গুগল। আর এটি করতে অ্যালগরিদম ও ব্যবহারকারীদের রিভিউর সাহায্য নেবে প্রতিষ্ঠানটি। গুগল বলছে, তারা এমন ব্যবস্থা করবে যেন অভিযুক্ত কনটেন্টগুলো ব্যবহারকারীদের হোম পেজে দেখা না যায়। ইতোমধ্যে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন গুগলের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, অন্য প্রতিষ্ঠানগুলোরও গুগলকে অনুসরণ করা উচিত। জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার আভাজের পক্ষে ফাদি কুরান বলেন, জলবায়ু পরিবর্তনকে অগ্রাহ্য করে যে অর্থনৈতিক প্রবাহ চলছে, তার বিপরীতে গুগলের এটি একটি ভালো পদক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোসহ অন্যান্য টেক কোম্পানিগুলো গুগলকে অনুসরণ করতে পারে। এ ছাড়া গ্রিনপিসের সিলভিয়া পাস্তোরেলি বলেন, অনলাইনে এখন পর্যন্ত জলবায়ু বিষয়ে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে, তাতে গুগলের এ পদক্ষেপকে স্বাগত জানাতেই হয়। তবে এটাই যথেষ্ট নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইউটিউবে যেসব কনটেন্টে বিজ্ঞাপন নিষিদ্ধ

আপডেট টাইম : ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১