ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আইনের খসড়া মন্ত্রণালয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
  • ৩১৪ বার

৫ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানার বিধান রেখে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকরণ অপরাধ আইন-২০১৬ এর খসড়া প্রস্তুত করেছে আইন কমিশন।

সোমবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন, ২০১৬- এর ধারণাপত্রসহ খসড়াটি আইন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন কমিশন।

মঙ্গলবার আইন কমিশন বিজ্ঞপ্তিতে আইনটির খসড়া দুই মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে।

খসড়া আইনের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ’ শিরোনামের ৪ (১) ধারায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ হিসাবে গণ্য করার বিষয়গুলো এবং ৫ (১) ধারায় ‘দণ্ড’ শিরোনামে এসব অপরাধের দণ্ড সম্পর্কে বলা হয়েছে।

খসড়ায় স্বাক্ষর করেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সদস্য অধ্যাপক শাহ আলম ও বিচারপতি এটিএম ফজলে কবীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আইনের খসড়া মন্ত্রণালয়ে

আপডেট টাইম : ০৯:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬