ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঢেলে সাজানো হচ্ছে মালয়েশিয়ার পর্যটন খাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢেলে সাজানো হচ্ছে মালয়েশিয়ার পর্যটন খাত। ডিসেম্বরেই দেশটির সব পর্যটন স্পট বিদেশিদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর আগে ৯০ শতাংশ টিকা প্রদান করেই খুলবে পর্যটনের দুয়ার।

সম্প্রতি এমনটিই জানালেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। ইতোমধ্যেই পর্যটন স্পটগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সম্প্রতি মালয়েশিয়া আন্দামান সাগরে ১০৪টি দ্বীপ নিয়ে গঠিত লংকাউই দ্বীপমালা স্থানিয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে দেশটির উপকূলীয় এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরের এ দ্বীপমালায় এখন কেবল টিকা নেওয়া অভ্যন্তরীণ পর্যটকদেরই ভ্রমণের অনুমতি মিলছে। মালয়েশীয় সরকার অভ্যন্তরীণ পর্যটকদের জন্য শিগগির তিওম্যান দ্বীপ, জোহর, মেলাকা ও বোর্নিও দ্বীপ খুলে দেওয়ার পরিকল্পনা করছে।

শুধু মালয়েশিয়াই নয়, বিশ্বের প্রায় সব দেশেই পর্যটকদের আসা-যাওয়া একেবারে নেই বললেই চলে। এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়া ট্যুরিজম প্রোমোশন বোর্ড।

২০১৯ সালে পর্যটন খাত থেকে আয় হয়েছিল ২৪ হাজার ২ কোটি রিঙ্গিত, যা দেশটির জিডিপির ১৫ দশমিক ৯ শতাংশ। কিন্তু করোনা মহামারী নিয়ন্ত্রণে গত বছরের মার্চে শুরু হওয়া লকডাউনে বিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়ার পর্যটন খাতেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বহুদিন পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের আবার হাতছানি দিয়ে ডাকছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঢেলে সাজানো হচ্ছে মালয়েশিয়ার পর্যটন খাত

আপডেট টাইম : ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১