ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন সম্পদের সুফল ভাগাভাগির ইসলামী পদ্ধতি শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জামালপুরে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জামালপুর জেলা ইসলামপুর উপজেলায় বেগুন ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত শুরু হয়ে তিনজন কৃষক নিহত হয়েছেন। রবিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দার চর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষক সুন্দর আলী (৬৫), রফিক মিয়া (১৪) ও মোশারফ হোসেন (৪৬)।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই গ্রামের দশানী নদীর পাশে বেগুন ক্ষেতে কৃষকরা কাজ করছিলেন। ৩টার দিকে তাদের ওপর আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সুন্দর আলী। এ সময় বজ্রাঘাতে একই গ্রামের জিব্রাইল সরদারের ছেলে রফিক মিয়া ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন গুরুতর আহত হন। তাদের মধ্যে রফিককে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে জেলার মেলান্দহ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে তাকে জামালপুরে রেফার্ড করা হলে জামালপুরে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ইসলাপুরের ইউএইচএফপিও ডা. এ এ এম আবু তাহের বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

জামালপুরে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১